শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

দীঘিনালায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

১১

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।
শনিবার (৩১মে) সকাল সাড়ে ১১টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিধি ডাক্তার রঞ্জন বড়ুয়া, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো: সোহেল রানা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা থানা প্রতিনিধি মো: রাজিব শেখ, দীঘিনালা স্যানিটারি ইন্সপেক্টর তুজিম চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য বলেন, বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভার তামাকের ক্ষতিকর দিকগুলো চায়ের দোকানের আড্ডায় বসলে প্রচার করি এবং সবাইকে সচেতন করি। সাধারণ মানুষ যখন তামাক চাষ ও তামাক জাতদ্রব্য সেবনে মরণঘাতী যেসব রোগ হয় জানতে পারবে ধীরে ধীরে সরে আসবে। এছাড়াও স্কুল কলেজ মাদরাসায় বিভিন্ন সমাবেশে তামাদের ক্ষতিকর সম্পর্কে আলোচনা করতে হবে। মানুষের তামাক চাষ ও তামাক জাতদ্রব্য সেবনে স্বাস্থ্য মারাত্বক রোগ সৃষ্টি হয়। তামাক চাষ ছেড়ে বিকল্প চাষাবাদ করতে অধিক সচেনত করতে হবে।