শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

কাপ্তাইস্থ চিৎমরমে বন্যহাতি ঘরে প্রবেশ, প্রানে রক্ষা একটি পরিবার

১৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বন্যহাতি রাতে ঘরের ভিতর প্রবেশ করে বাসার সকল জিনিষপত্র তছনচ করে দিয়েছে তবে প্রাণে রক্ষা পেল চিৎমরমের নদীপারাপারের মাঝি আবু তাহেরের পরিবার। ঘটনাটি ঘটেছে রবিবার (২৫মে)রাত ৮টা বাজে রাঙ্গামাটি কাপ্তাইয়ের ৩নং চিৎমরম ইউনিয়ন ৫নং ওয়ার্ড মুসলিম পাড়া এলাকায়।

জানা গেছে, বন্যহাতিটি ঘরের পিছন দিক থেকে প্রবেশ করে ঘর ও ঘরের সকল জিনিষপত্র ভেঙে পরে ঘরের সামনের দিকে বের হয়ে যায়। এসময় ঘরে থাকা পরিবার পরিজন দ্রুত বাহির হয়ে অন্যত্র গিয়ে আশ্রয় নিলে প্রানে রক্ষা পায়। ঘরের মালিক ঘাট মাঝি আবু তাহের জানান, হঠাৎ করে হাতি ঘরের পিছন থেকে ডুকে সব ভেঙে সামনের দিকে বাহির হয়ে যায়। এসময় পরিবার পরিজন দৌড়ে গিয়ে প্রাণে রক্ষা পাই। তাছাড়া আমার ঘরের সব ভেঙে তছনছ করে দিয়ে যায়। আমি এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।

চিৎমরম ৫নং ওয়ার্ড ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, হাতির আক্রমণ হতে পরিবারের সকলে প্রাণে রক্ষা পেয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় দু’লক্ষাধীক টাকা। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ বিষয়ে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কর্ণফুলী সদর সহকারী বন সংরক্ষক আবু কাউসার (রেঞ্জ ট্রেনিং) জানান, আমরা রাতে খবর পেয়েছি। বিট অফিসার যাবে বিস্তারিত খোঁজ খবর নেবে। এলাকাবাসী জানান, প্রতিনিয়ত বন্যহাতি এসে আমাদের প্রায় ক্ষতি করছে। আমরা সব সময় আক্রমণের আতংকে থাকি।