শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রামগড়ে ইউএনওর সাথে বিএনপির নেতৃবৃন্দদের শুভেচ্ছা বিনিময়

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, এলাকায় উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে একযোগে কাজ করতে হবে, এ শক্তি উদ্যোমকে কাজে লাগিয়ে একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সোমবার (২৬ মে) দুপুর ১২টায় রামগড় পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি এ কথা বলেন।

এসয় পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন হারুন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সেফায়েত উল্ল্যাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

সাক্ষাৎকালে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউএনওকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময় ইউএনও তাদের ধন্যবাদ জানিয়ে রামগড় উপজেলা প্রশাসন ও বিএনপির এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে এলাকার উন্নয়ন মূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করেন তিনি।