শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি

১২

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুল খালেক।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল বিপিএম এবং সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের।

স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম। অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে ডিজিটাল ভূমি সেবার গুরুত্ব তুলে ধরেন।

ভূমি মেলায় রেজিস্ট্রেশন শাখা, ভূমি উন্নয়ন কর ও হেডম্যান রাজস্ব শাখা, ভূমি আইন ও পরামর্শ কেন্দ্র, তথ্য কেন্দ্র, অভিযোগ গ্রহণ ডেস্কসহ বিভিন্ন বিভাগীয় স্টল স্থান পেয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত চলমান এ মেলায় নাগরিকরা সহজে ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।