শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

বান্দরবানের রুমা উপজেলায় শুরু তিন দিনব্যাপী ভুমি মেলা

১৩

॥ উবাসিং মারমা, রুমা ॥
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সংরক্ষিত রাখি” এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানের রুমা উপজেলাতে ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। রবিবার (২৫মে) উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আদনান চৌধুরী মেলার উদ্বোধন করেন।

রুমা উপজেলায়ও এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানসহ নানাবিধ সচেতনতামূলক কার্যক্রম, সেবা বুথ, ব্যানার-পোস্টার স্থাপন, নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিসিআর, খতিয়ান প্রাপ্তি ইত্যাদি বিষয়ে সরাসরি সেবা প্রদান করা হয়।

প্রধান অতিথি মোঃ আদনান চৌধুরী বলেন, আধুনিক বাংলাদেশ গঠনে জনবান্ধব ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি মন্ত্রণালয় এরইমধ্যে ভূমি সেবাগুলো ডিজিটালাইজ করে সহজলভ্য করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এ কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের জন্যই এ তিন দিনের ভূমি মেলার আয়োজন। এছাড়া ভূমি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা অভিযোগ জানানোর জন্য ১৬১২২ হটলাইন সেবার গুরুত্ব নিয়েও সচেতনতা তৈরি করা হবে বলে জানান ইউএনও।

রুমা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মানস চন্দ্র দাস জানান, উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত এ ভূমি মেলা ২৭ মে পর্যন্ত চলবে। ভূমি সেবা প্রত্যাশীদের সুবিধার্থে মেলায় ভূমি সেবা স্টল স্থাপন এবং ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য গণশুনানির ব্যবস্থা করা হয়েছে। ছাত্র ছাত্রীদেরকে ভূমি সম্পর্কিত জ্ঞানে আগ্রহী করে তুলতে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এ সময় তিনি সকলকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানে অনুরোধ জানান।

ভুমি মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা, ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।