শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কাপ্তাই উপজেলায় ভূমি মেলা উদ্বোধন

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই ভুমি অফিসে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫মে) ভূমি অফিসের আয়োজনে মেলা উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। সকাল সাড়ে ১০ টায় ভূমি অফিস চত্বর হতে একটি র‌্যালি বের হয়।

সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র সভাপতিত্বে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, হেডম্যান থোয়াই অং মারমা, অরুণ তালুকদার, উসুয়ে সুয়ে চৌধুরী (মিশুক), কালাচাঁন তনচংগ্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মৌজার কারবারি, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং জনগণের উপস্থিততে গণশুনানি অনুষ্ঠিত হয়।