শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দীঘিনালায় চালের বস্তায় ১৬ লিটার চোলাই মদ জব্দ

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ৭০ কেজি চালের বস্তায় ১৬লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ। বৃহস্পতিবার (২২মে) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা বাস স্টেশনে শান্তি কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর ০২টি চাউলের বস্তা পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় মদ জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, স্থানীয়দেও মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল চাউলের বস্তার ভিতরে তল্লাশি করে দীঘিনালা থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম সফিক। এতে দুই বস্তায় ৭০ কেজি চাল সাথে ৬৭টি ২৫০এমএল বোতলে মোট ১৬ লিটার চোলাই মদ জব্দ করে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে থানা পুলিশ সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে চাল ও মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।