শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

মানিকছড়িতে হালদার উজানে অভিযান চালিয়ে চায়না জাল জব্দ

১০

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র (রুই জাতীয়) হালদা নদীর উজান মানিকছড়ির ঘোরখানা, ছদুরখীল, আছাদতলী ও তুলাবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নদীতে পাতা পাঁচটি বিশালাকৃতির চায়না জাল জব্দ করা করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদী রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল নদীর উজানে ভারি বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি কিছুটা বেড়ে যাওয়ায় নদীতে জাল বসিয়েছে কেউ কেউ। খবর পেয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এতে নদীর বিভিন্ন সরু পয়েন্ট থেকে ৫টি জাল জব্দ করা হয়েছে।

এসময় হালদার জীববৈচিত্র্য ও মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র রক্ষায় নদীতে বাঁধ না দেয়া, এসময়ে মাছ শিকার বন্ধ রাখা ও ডালপালা দিয়ে ঝাঁক সৃষ্টি না করতে স্থানীয়দের পরামর্শ দেন তিনি।