শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানুষের জন্য বিজিবি’র সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

১২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে পলাশপুর জোন সদরে এসব সহায়তা প্রদান করেন ৪০ বিজিবির (খেদাছড়া ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম।

বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে মসজিদ ও মন্দির ছাড়া ও ১৯ জন স্থানীয় দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে সাড়ে ১৩ বান্ডিল ঢেউটিন, দুইটি সেলাই মেশিন, দরিদ্র শিক্ষার্থীকে পাঠ্যবই ও তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈদ্যুতিক ফ্যান, ইলেকট্রিক সরঞ্জামাদি ও নলকূপ (পাইপসহ) প্রদান করা হয়। একই সময়ে একজন অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

একইদিন পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ জাহিন আবদুল্লাহ ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দুই শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

বিজিবির খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানিবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।

এদিকে বিজিবির এমন মানবিক কর্মকান্ডের প্রশংসা করেছেন উপকারভোগীরা। বিজিবির মানবিকতার প্রশংসা করে উপকার ভোগী মরিয়ম আক্তার ও বৃদ্ধ আব্দুল মতিন বলেন, বিজিবির কল্যাণে এখানকার গরীব ও অসহায় মানুষ মানিবক সাহায্যের পাশাপাশি বিনামুল্যে চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ পেয়েছে।