শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে জেলেদের মাঝে ৫২টি ছাগল বিতরণ

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
কাপ্তাই হ্রদ নির্ভর জেলে পরিবারদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য উন্নয়ন অধিদপ্তর। তাই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পর আওতায় জেলেদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে এসব ছাগল বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর এর আয়োজনে সাধারণ ১৩ জন জেলেদের মাঝে ৪টি করে মোট ৫২ টি ছাগল বিতরণ করা হয়। রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে (২০২৪-২০২৫) অর্থ বছরের উপজেলায় নিবন্ধিত মৎসজীবীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সমাজসেবা অফিসার জয়াস চাকমা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।