শিরোনাম
বান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ

ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে সকলে মিলেমিশে থাকতে হবে

১৩

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেছেন, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে হলে সকলে মিলেমিশে থাকতে হবে। উন্নত চিন্তা-চেতনা নিয়ে একসাথে পথ চলতে হবে। লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং মোবাইল আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হতে হবে। শুক্রবার (১৬ মে, ২০২৫) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের হিল স্টার ক্লাব সংলগ্ন মাঠ প্রাঙ্গণে বিঝু ২০২৫ খ্রিঃ ও ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ির পেরাছড়া হেডম্যান পাড়ায় আয়োজিত ঐতিহ্যবাহী খেলাধুলা, বলি খেলা, পুরষ্কার বিতরণ, লটারি ড্র ও কনসার্টে বৈ-সা-বি (বিঝু) উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ব জ্যোতি দেওয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিপ্লব ত্রিপুরা, মহালছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পিপলু রাখাইন এবং হেডম্যান পাড়ার কার্বারী তুষার কান্তি চাকমা।

এর আগে বিকেলে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয় ঐতিহ্যবাহী বলি খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন জেলার শ্রেষ্ঠ বলি সৃজন চাকমা, দ্বিতীয় স্থান অর্জন করেন বাবু মারমা এবং তৃতীয় স্থান অধিকার করেন চিকন চাকমা।

আলোচনা সভা শেষে বলি খেলায় বিজয়ীদের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন অতিথিরা। পাশাপাশি বিঝু উপলক্ষে আয়োজিত বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে বিজয়ী ও অবিজয়ী প্রতিযোগীদের মাঝে নগদ অর্থ উপহার হিসেবে বিতরণ করা হয়।

পরে সন্ধ্যা থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পরিবেশনায় অংশ নেন উদীয়মান শিল্পী জুলিপ্রু মারমা, জোনাকি চাকমা, আরশি ত্রিপুরা, খাগড়াছড়ির স্বনামধন্য ‘ইমাং’ ব্যান্ড, রাঙ্গামাটির ‘সাইক্লোন’ ব্যান্ড এবং খাগড়াছড়ির ‘য়াড়ুং ড্যান্স একাডেমি’। হিল স্টার ক্লাবের আয়োজকরা জানান, অনুষ্ঠানের মূল তারিখ ছিল ২৫ এপ্রিল, ২০২৫। তবে অনিবার্য কারণে তা পিছিয়ে ১৬ মে শুক্রবার আয়োজন করা হয়।