শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

খাগড়াছড়িতে বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও মমতা আফরিন

১৫

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির নয় উপজেলার মধ্যে জেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচিত হয়েছেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন। শুক্রবার (১৬ মে) আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি থেকে পুরস্কার তাঁর হাতে তুলে দেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের আয়োজন ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এ শ্লোগানে জেলা অফিসার্স ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে সমাপনী অনুষ্ঠানে জেলা আয়োজক কমিটি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন কে বিজ্ঞান মেলার শ্রেষ্ঠ আয়োজক হিসেবে বেস্ট ইউএনও নির্বাচন করেন।