শিরোনাম
বান্দরবনের থানচিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত খোলা হয়েছে ১৫ আশ্রয় কেন্দ্রবান্দরবনের লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যুখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানির ঢলে যৌথ এক পরিবারের ২টি ঘর নদীগর্ভেইউএনও’র পরিদর্শন কাপ্তাইয়ে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ১০৫জন আশ্রয় নিয়েছেপ্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও মিতুরাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহত

চট্টগ্রাম কারাগারে বন্দী বম যুবকের মৃত্যুতে বান্দরবানে বিক্ষোভ

১০

|| আকাশ মারমা মংসিং, বান্দরবান ||
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় লাল তেং কিম বম নামের এক যুবকের মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজ। শুক্রবার (১৬ মে) দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ধরনের হাতের লেখা প্ল্যাকার্ড নিয়ে তারা প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এর আগে জেলার রাজার মাঠ থেকে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বাজার সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় ইয়ং বম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লালথার ঙাক বম তার বক্তব্যে বলেন, আমরাও একদিন গ্রেফতার হবো। তবে লাল তেং কিমের মতো আমাদেরকে তিলে তিলে মারিয়েন না। আমার ভাইয়ের রক্ত মিশে আছে আমাদের শরীরে। আমরা আজ সকলে এ জায়গায় সমবেত হয়েছি। এ সময় বক্তারা, কারাগারে বন্দী থাকা সকলের মুক্তির দাবিও জানান। সমাবেশে ইয়ং বম এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেমস বম, বান্দরবান সরকারী কলেজের ছাত্রী জিনিয়া বম ও সাধারণ শিক্ষার্থী উমংসিং মারমাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়লে লাল তেং কিম বম (৩০) মারা যান। কারাগার কর্তৃপক্ষ জানায়, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। লাল তেং কিম বমের বাড়ি বান্দরবান জেলার রুমা উপজেলার বেথেলপাড়ায়। গত বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও ব্যাংক ডাকাতি অভিযোগ সহ কয়েকটি মামলায় আটকের পর তাকে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছিল। এর আগে ২০২৪ সালের ৮ এপ্রিল বান্দরবানে গ্রেফতার করা হয়েছিল লাল তেং কিম বমকে। পরে ২০২৪ সালের ২৬ জুন থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।