শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ তিন ব্যবসায়ীকে জরিমানা

১১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় বাজারে স্বাভাবিক যান চলাচলের স্বার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও দখলদারদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্প্রতিবার (১৫ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

অভিযানকালে বাজারের প্রধান সড়কের পাশের দোকান ঘরগুলোর ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অবৈধ অংশ উচ্ছেদ করা হয়। এসময় রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অপরাধে মোঃ গিয়াস উদ্দিন কে এক হাজার, মোঃ সুফাত কে এক হাজার ও অবৈধ বিদ্যুৎ সংযোগের দায়ে বাবুল ফার্মেসির মালিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন জানান, যানবাহন ও জনসাধারনের স্বাভাবিক চলাচলের স্বার্থে বাজারের প্রধান সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলদারকে উচ্ছেদ করা হয় এবং সরকারি জায়গা অবৈধভাবে দখল করায় জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় রামগড় বাজার কমিটির নেতৃবৃন্দ সহ রামগড় থানার এসআই মোঃ আলীম ও তার ফোর্স নিরাপত্তার কাজে সহযোগিতায় ছিলেন।