শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

খাগড়াছড়ির গুইমারায় ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ১

১৪

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গত ১২ মে ২০২৫ ইং, রাত ১১টা ৫ মিনিটে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আইয়ুব ও এএসআই (নিঃ) শিমুল চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গুইমারা বাজারস্থ সেবা মেডিকেল হলের সামনে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে সৌদিয়া পরিবহন নামক একটি গাড়ি তল্লাশি করে মোঃ নজরুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক নজরুল ইসলামের বাড়ি খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন ৫নং ওয়ার্ডের সুপারি বাগান এলাকায়। তার পিতার নাম মৃত রফিকুল ইসলাম ও মাতার নাম সুফিয়া খাতুন বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে তার কাছ থেকে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয় এবং গুইমারা থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে গুইমারা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ এনামুল হক চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে গুইমারা থানা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।