শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাঙ্গামাটির লংগদুতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্ধ

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোনের অভিযানে বিপুল পরিমান অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। বুধবার (১৪ মে) রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর শিজকমুখ বিজিবি ক্যাম্প এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে ১২০ সিএফটি সেগুন কাঠ কাঠ জব্দ করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায় যে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর কর্তৃক চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে ৩১টি অভিযান পরিচালনা করে সর্বমোট ২৮৫৯.৭৩ সিএফটি অবৈধ কাঠ জব্দ করেছে। যার বাজার মূল্য ৫১,১৪,৪৬৫/-(একান্ন লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁয়ষট্টি) টাকা।

এ ব্যাপারে জোন অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, এভাবে বন থেকে অবৈধভাবে কাঠ কেটে চোরাচালানের ফলে বনাঞ্চল ধ্বংস ও পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিজিবি সবসময় এধরণের অবৈধ চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখবে।