শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

২৬

॥ মোঃ আলমগীর হোসেন,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪মে) দুপুর ১২ টার দিকে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নাম্বার বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে মৃত্যু হয় তানজিনার।

পরিবার সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় আজও বিলে কাজ করতে যায় তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সাথে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সাথে সাথে তাকে উদ্ধার করে স্থানীয় ইবসিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী বলে জানা গেছে।

এবিষয়ে লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব জানান, এ বিষয়ে পুলিশ কাজ করছে। পরিবারের কোন অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।