শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমাম

॥ মোহাম্মদ আলী ॥
অন্তবর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রানালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এই সরকার ক্ষমতায় আসার পর খাদ্য স্বয়ং সম্পূর্ণ আছে। বর্তমানে দেশে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে। শনিবার (১০মে) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিদ্যুৎ ভবনের সন্মেলন কক্ষে খাদ্য মজুদ ও বিতরণ পরিস্থিতি বিষয় নিয়ে এক মত বিনিময় সভায় উপদেষ্টা এই কথা বলেছেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সফিউল আলম, পুলিশ সুপার ডঃ এসএম ফরহাদ হোসেন ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন প্রমুখ।

দেশের উত্তরাঞ্চল, রাজশাহী ও চট্টগ্রামসহ িিবভিন্ন অঞ্চলে বেশ ভাল ফসল হয়েছে। আশা করা হচ্ছে সামনের দিন গুলোতে আমাদের দেশে খাদ্যের কোন সমস্যা হবেনা। অন্তর্বর্তিকালীন সরকার খাদ্য সংরক্ষনের জন্য ব্যপক ব্যবস্থা নিয়েছে। সভা শেষে উপদেষ্টা কাপ্তাই খাদ্য গুদাম পরির্দশন করেছেন।