শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের লামায় বিদ্যুৎস্পৃষ্টে হাটহাজারী যুবকের মৃত্যু

১৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বান্দরবানের লামায় ব্রডব্যান্ড এবং ওয়াইফাই কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মোহাম্মদ শওকত ইসলাম বাবু (২১) নামে নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় আহত বাবু কে লামা সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লামা পৌরসভার ৮নং ওয়ার্ড লাইনঝিরি এলাকায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়। সে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের উজির আলী গ্রামের মোঃ আমিনুল হক ও রহিমা বিবি’র ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় লাইনঝিরিতে বিদ্যুতের খুঁটিতে উঠে ব্রডব্যান্ড এবং ওয়াইফাই এর কাজ করছিল। এসময় অসর্তকতাবশত বৈদ্যুতিক তারের সাথে লেগে সে বিদ্যুতায়িত হয়। সাথে সাথে তার সাথে কাজ করা লোকজন ও স্থানীয়রা তাকে লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। লামা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ হাসপাতালে আছে। বিষয়টি লামা থানাকে অবহিত করা হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অসাবধানতায় মোহাম্মদ শওকত ইসলাম বাবু বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁর মরদেহ হাসপাতালে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।