শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

হাম-রুবেলা ক্যাম্পেইনে যাননি কাপ্তাইয়ের আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা

৬৩

 

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

সারাদেশের ন্যায় স্বাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক সমন্বয়ে নিয়োগ বিধি সংশোধনসহ বেতন আপগ্রেডশন ও টেকনিক্যাল পদ মার্যাদার দাবিতে কর্মবিরতি পালন করেছেন,কাপ্তাই উপজেলার স্বাস্থ্যকর্মীরা। এ আন্দোলনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন পরিষদের নির্দেশ মোতাবেক ১৩তম দিনেও হাম-রুবেলা ক্যাম্পেইনে যাননি আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা।

এদিকে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দূর্গম এলাকায় নিয়মিত ইপিআই শিশু ও মা টিকা না পেয়ে কেন্দ্র হতে নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন।

টিকা নিতে আশা ছালমা বেগম বলেন, তার শিশুকে টিকা দিতে না পারায় হতাশা ভুগছেন । আদো টিকা দিতে পারব কিনা সেই হতাশায় ভুগছেন তিনি।

কাপ্তাই উপজেলা বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশন কমিটি সভাপতি অমলেন্দু চাকমা,সম্পাদক সনজিত কুমার তঞ্চঙ্গ্যা ও দাবি বাস্তবায়ন কমিটির আহবায়ক বিজন দেওয়ান উষাথুই মারমা বলেন,তাদের দাবি বাস্তবায়ন করা না হলে তারা কর্মস্থলে ফিরে যাবেন না। যত দিন কেন্দ্রিয় ভাবে ভালো কোন নির্দেশ না আসবে ততদিন কর্মবিরতী চলবে বলে তারা জানান।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য পঃপ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য না গেলে সরকারি নিয়ম অনুযায়ী চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর হতে সারা দেশের ন্যায় কাপ্তাই উপজেলায় স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি চলছে।