শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের রুমায় অগ্নিকান্ডে এক জুমিয়া পরিবারের ঘর ভষ্মিভুত

১৫

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নে অগ্নিলভন্ডের ঘটনায় এক পরিবারের সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়েছে। শনিবার (১০মে) সকাল সাড়ে সাত ঘটিকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

ভুক্তভোগী উক্যথোয়াই মারমা তিনি জানান, কাজ করতে জুমে গিয়েছিলাম বাসায় কেউ ছিল না। এসে দেখতে পাই গ্রামের মানুষ সবাই আগুন নেভানোর চেষ্টা করছে। সব জিনিসপত্র যেমন কাজুবাদাম ১৫ মন, ধান ৪৫০ পিপি, শুকনো হলুদ ৫ মন,বাদাম ৫ মন, হাতে বানানো নতুন তুলা কম্বল ৫০ টি উপরে,নগদ অর্থ ১০ হাজার, নতুন টিন সাত বান্দিল, বাড়ি করার জন্য নতুন কাঠঁ এক গাড়ি, আর সোনা সব মিলে ছয় থেকে সাত লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এখন সবাই এক কাপড়ে আছি। ছেলে কলেজে পড়ে তার হোস্টেল খরচ পড়াশোনা খরচ চলবে কিভাবে জানি না।

নিয়াংক্ষ্যং পাড়ার থোয়াইচিংমং মারমা (গ্রাম প্রধান) বলেন, গ্রামে মোট ১৩০ টি পরিবার রয়েছে। উক্যথোয়াই এর জুমিয়া পরিবার তারা খুব অসহায়, তাদের ঘর পুড়ে গেছে কিছু রক্ষা করা যায়নি।

রুমা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল তিনি বলেন, নিয়াংক্ষ্যং পাড়া অগ্নিকান্তের একটি ঘর পুড়ে গেছে গ্রামে মানুষ মিলে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। সোলার ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা।