শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানের রুমা কাঠ বোঝাই জীপ দূর্ঘটনায় হেলপারের মৃত্যু

১১

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানে রুমায় কাঠ বোঝাই জীপ গাড়ি দূর্ঘটনায় রাজা মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় চালক মোঃ এমরান হোসেন (৩৭) পালিয়ে যান। শুক্রবার (৯ মে) রাত আটটার দিকে সদর ইউনিয়নে বেথেলর পাড়া এলাকায় এই দুর্ঘনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত যুবক রুমা সদর ইউনিয়নে থানা পাড়া গ্রামের নেজাম উদ্দিনের ছেলে রাজা মিয়া (২৩)। পলাতক জীপ চালক মোঃ এমরান হোসেন (৩৭)। তারা একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাইরাগ্র পাড়া থেকে কাঠ বোঝাই করে শহরের দিকে যাচ্ছিল জীপ গাড়িটি। বেথেল পাড়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার শিকার হয়। এসময় গাড়িতে থাকা সহকারী রাজা মিয়া (২৩) এর মাথায় ও বুকে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে নিহত হয়।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, গাড়ি দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আইন প্রক্রিয়া শেষে বিস্তারিত বলা যাবে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরনের ব্যবস্থা করে।