শিরোনাম
সেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !খাগড়াছড়ির দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনজুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বানজাতীয়তাবাদী দল জনগণের লক্ষ্য বাস্তবায়নেই কাজ করে যাচ্ছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

বান্দরবানে আওয়ামীলীগের সাত নেতাকে গ্রেফতার

১৮

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥
বান্দরবানে অভিযান চালিয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও মৎস্যজীবীলীগের নেতাসহ সাতজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮মে) দিবাগত রাতে জেলা সদর, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে থানা সুত্রগুলো জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলা ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন, মৎস্যজীবী লীগের নেতা মোঃ জাহাঙ্গীর, লামা পৌর এলাকার আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এসএম আবু তাহের, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাবেক কৃষক লীগের নেতা ডা. আব্দু রহিম, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার ও আবু বক্কর।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ জানান, এদের মধ্যে নিয়মিত মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, লামা পৌর এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কি কারনে তাদের আটক করা হয়েছে জানায়নি তিনি।

নাইক্ষ্যংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুরুল হক বলেন, রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল করিম বলেন, রাতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে আওয়ামিলীগের সাতজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।