শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদুতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছরের বৃদ্ধা নুরুল ইসলামে বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮মে) দুপুরে গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকায় পাঁচ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে শিশুর পরিবারের অভিযোগ।

ভিকটিমের বাবা জানায়, দুপুর ১টার দিকে মেয়েকে বিস্কুুট আনার জন্য দোকানে পাঠায়। কিন্তু মেয়ে বাসায় দেরিতে আসার কারন জানতে চাইলে সে প্রথমে স্বীকার করেনি, পরে আমি আর আমার স্ত্রী দেখি মেয়ের পায়জামা ভিজা। ভালো করে জিজ্ঞেস করলে মেয়ে স্বীকার করে বলে, দোকানে গেলে মেয়েকে চকলেট দিবে বলে তাকে দোকানের ভিতরে নিয়ে যায়। পরে যেকোন এক ধরণের তৈল ব্যবহার করে তাকে খারাপ কাজ করে।

স্থানীয় ইউপি সদস্য খোকন জানায়, খবর পেয়েছি, সত্যতাও মিলেছে। আমরা মেয়েকে জিজ্ঞেসাবাদ করেছি আমাদের সাথে তেমন কিছু বলেনি। তবে সাথে সাথে পুলিশ এসেছে পুলিশ বিষয়টি দেখেছেন প্রথমত আলামত মিলেছে।

লংগদু থানার ওসি তদন্ত স্বরজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে আলামত নিশ্চিত করে ধর্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমের পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে।