শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাইয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তারএম এন লারমা পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বনির্বাচনী সকল ওয়াদা পূরণ করা হবে: দীপেন দেওয়ান এমপিকাপ্তাই উপজেলার ভলুকিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত করার আশ্বাসলংগদুতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ও নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভাযানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদান

বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদান

২৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩২নং বাঘাইছড়ি ইউনিয়নের মাঝিপাড়া বিওপির অধীনস্থ উল্টাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস তৈরির জন্য ২৭ বিজিবি মারিশ্যা জোনের পক্ষ হতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শুক্রবার (২মে) সকালে শিক্ষকদের কাছে অর্থ প্রদান করা হয়।

মাঝিপাড়া বিওপি কমান্ডারের মাধ্যমে নগদ ১০ (দশ হাজার) টাকা অর্থ প্রদান করেন এসময় উল্টাছড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য জনকল্যানমুলক কর্মকান্ড অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী মানুষের কল্যাণে সর্বদা পাশে থাকবে।