শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

১৭

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলার প্রত্যন্ত মুনলাই পাড়ায় সেনাবাহিনীর পক্ষ থেকে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনগণের জন্য আয়োজিত একদিনের মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার (২মে) সকাল ১০ঘটিকায় রুমা জোনের আওতাধীন মুনলাই পাড়ায় রুমা জোনে (৩৬ বীর) কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় চিকিৎসা সেবা প্রদান করেন, মেজর সাইফুল ইসলাম সাইফ, মেজর রিফাত বিনতে আলম ও ক্যাপ্টেন সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর সাইফুল (মেডিকেল বিশেষজ্ঞ) মেজর রিফাত বিনতে আলম (প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ) ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান রিজিয়ন ও ক্যাপ্টেন সোহাগ (আরএমও ৩৬ বীর রুমা জোন)

মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করেন মোট ১২৪ জন রোগী, যাদের মধ্যে শিশু ২৯ জন, গাইনী বিভাগের ৪০ জন এবং মেডিসিন বিভাগে ৫৫ জন। চিকিৎসকগণ শিশু, নারী ও সাধারণ রোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা প্রদান করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয় বিনামূল্যে।

স্থানীয়দের মতে, এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম দুর্গম এলাকায় বসবাসকারী মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। পাহাড়ি অঞ্চলের জীবনযাত্রায় এই উদ্যোগ প্রমাণ করে সেনাবাহিনী শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করে না, বরং সাধারণ মানুষের পাশে থেকেও মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে।