শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি’র ক্রীড়া ও শিক্ষা সামগ্রী বিতরণ

১২

‎॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
‎খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র ৩ ব্যাটালিয়নের আওতায়ধীন পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) সকাল ১১টার দিকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচির এসব খেলার সামগ্রী বিতরণ করা হয়্

ব্যাটালিয়নের পক্ষে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জাম যেমন ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, মেয়েদের স্কিপিং খেলার রশি, ক্রিকেট খেলার সামগ্রী সহ অন্যান্য সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। বিজিবি সবসময় সীমান্ত রক্ষা ছাড়াও এলাকার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে রয়েছে।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা বিজিবির এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উপহার শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং শরীরচর্চায় উৎসাহিত করবে।