শিরোনাম
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক

রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ

১৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়। সোমবার (২৮এপ্রিল) সকালে রামগড় বিজিবির দায়িত্বপূর্ণ খাগড়াবিল ও বাগানবাজার এলাকার ০২টি এতিমখানা মাদ্রাসায় নিত্যপ্রয়োনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়াও, মহামুনি, লাচারীপাড় ও বাজার চৌধুরীপাড়া বৌদ্ধ মন্দিরে আর্থিক অনুদান এবং ৩০ জন গরীব ও অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য রামগড় বিজিবি জোন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে।