শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

রাঙ্গামাটির লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষ বজলুর করিম

২৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদু উপজেলার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠা লংগদু সরকারি মডেল কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক বজলুল করিম। রবিবার (২৭ এপ্রিল) সকালে নতুন অধ্যক্ষকে বরণ করে নেন কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন।

তিনি এর আগে ইতিহাসের অধ্যাপক হিসেবে রাঙ্গামাটি সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গত ৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে অধ্যাপক বজলুল করিমকে লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়।

পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম উপজেলা লংগদু। এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উচ্চ শিক্ষার কথা চিন্তা করে মরহুম মীর কাসেম আলী রাবেতা মডেল কলেজ নামে ১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কলেজটিকে স্নাতক পর্যায়ে উন্নিত করা হয়। এরপর ২০১৮ সালে কলেজটির নাম পরিবর্তন করে জাতীয়করণ করে তৎকালীন সরকার।

কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অবসরে চলে গেলে অধ্যক্ষের পদটি শূন্য থাকে। এই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ আজগর আলী। কলেজটিতে বর্তমানে স্নাতক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করেন।