শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

লংগদুর দূর্গম পাহাড়ি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করলেন সেনাবাহিনী

১৫

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
দুর্গম পাহাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি, পাহাড়ী এলাকায় বসবাসরত সাধারণ মানুষের দুর্ভোগ লাগবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির লংগদু উপজেলার সমতল থেকে প্রায় দুইশ ফিট উচুঁতে দাদীপাড়া এলাকার শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর জন্য পানি সংকট নিরসনে রিং টিউবওয়েল স্থাপন করে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।

স্থানীয়দের উপস্থিতিতে রিং টিউবওয়েল এর মাধ্যমে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন করেন জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ।

এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, পাহাড়ী জনপদে আইনশৃঙ্খলার পাশাপাশি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দূরীকরণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন।আগামীতেও সেনাবাহিনীর এধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।