শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

দুবাই প্রবাসী বাঘাইছড়ির ওমর ফারুক এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

১৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক এলাকার “দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক” এর উদ্যোগে ও বাঘাইছড়ি ডায়াগনস্টিক সেন্টারে সার্বিক সহযোগিতা ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ঔষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকা হতে মুসলিম ব্লক জাগরণী ক্লাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।

উক্ত মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ মোস্তাসিরুল আলম পারভেজ, এমবিবিএস, এমসিজিপি, সিএমইউ, পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম) যে সব রোগী দেখেছেন মেডিসিন, বাত-ব্যাথা, শিশু, চর্ম, এলার্জি, হাড়-ভাঙ্গা জোড়া, জয়েন্ট ব্যাথা ইত্যাদি।

“দুবাই প্রবাসী মোঃ ওমর ফারুক” বলেন, এই ক্যাম্পের উদ্দেশ্য হলো, প্রান্তিক মানুষের দোড়গোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। রোগীরা যেন স্বল্প সময়ে ভালো চিকিৎসা পান, সেটিই আমার লক্ষ্য। তিনি আরো বলেন, আমি সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের জন্য। যার যার অবস্থান অনুযায়ী এ সমাজের জন্য, এ দেশের জন্য আমাদের কিছু করা উচিৎ। ক্যাম্পে আগত রোগীরা চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এমন আয়োজনের ব্যবস্থা করার দাবি জানান।