শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

মাটিরাঙ্গায় ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতায় আলোচনা সভা

১১

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সংবেদনশীল ও অহিংস সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক সুশাসন এবং ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সাংস্কৃতিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবুল হাসেম।
তৃণমূল উন্নয়ন সংস্থার বাস্তবায়নে উপজেলা পর্যায়ে আস্থা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার রিটন চাকমা শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা ইয়ুথ গ্রুপের আহবায়ক জাহানারা আক্তারের সভাপতিত্বে মাটিরাঙ্গা ইয়ুথ গ্রুপের সহ-আহবায়ক দিগেন্দ্র ত্রিপুরার সঞ্চালনায় ইয়ুথ গ্রুপের সদস্য ডলি ত্রিপুরা, আশিক রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সর্বোচ্চ শক্তি হলো তাদের ভোটাধিকার। সঠিকভাবে ভোট প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ গঠনে নাগরিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বক্তারা তরুণ প্রজন্মের মাধ্যেমে ভোটের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ ভোটাধিকার বিষয়ে নাগরিক সচেতনতা বৃদ্ধিতে নাটক মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইয়ুথ লিডার ও সদস্যগণ, স্থানীয় বাসিন্দা সহ অনেকে উপস্থিত ছিলেন।