শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

উন্নয়ন কাজে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না: মন্ত্রী বীর বাহাদুর

৮৬

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যে লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে এতে করে আগামী পাঁচ বছরে বাংলাদেশ হবে হংকং, সিঙ্গাপুরের মতো উন্নত ও সুন্দর দেশ।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক জনসভায় মন্ত্রী এসব কথা বলেন। এর আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রায় সাড়ে ৫২ কোটি টাকার ৯টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে এ জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউলাহ, নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, জেলা পরিষদ সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবু তাহের কোংম্পানী, সাধারণ সম্মাদক মোঃ ইমরান মেম্বার, সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলাওয়ে মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যন মোঃ আলম, সদর ইউপি চেয়ার নুরুল আবছার ইমন, বাইশারী ইউনিয়ন সভাপতি জাহাঈীর আলম বাহাদুর প্রমুখ।

সভায় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ গড়া। উন্নয়ন কাজে কোনোভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বরদাস্ত করা হবে না। বান্দরবানের উন্নয়নে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।