শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

মাটিরাঙ্গায় খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার কার্যালয় উদ্বোধন

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার নতুন কার্যালয়। মঙ্গলবার (২২এপ্রিল) দুপুরে মাটিরাঙ্গার পুরাতন কোর্ট বিল্ডিংয়ে এক অনাড়ম্বর আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

জেলা বধির উন্নয়ন সংস্থার সম্পাদক সম্পাদক আশিকুর রহমান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল, খাগড়াছড়ি বধির উন্নয়ন সংস্থার সহ-সভাপতি মোঃ আব্দুর রব, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ছায়েম উদ্দিন খোন্দকার মুকুট প্রমুখ বক্তব্য দেন।

সমাজের মূলধারায় বধির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হলে তাদের জন্য সুযোগ তৈরি ও সচেতনতা বাড়ানো প্রয়োজন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, এই কার্যালয় খাগড়াছড়ি জেলার শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা ও সেবাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপজেলা প্রশাসন থেকে বাক প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়ন, অধিকার সচেতনতা ও প্রয়োজনীয় সেবা প্রদান নিশ্চিত করা হবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সংস্থাটির সদস্যরা উপস্থিত ছিলেন।