শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

খাগড়াছড়ির গুইমারায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে সিন্দুকছড়ি সেনাজোনের সভা

১২

॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) সকাল ১১টায় জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। পাহাড়ি এলাকার শান্তি, শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, গুইমারা থানার এসআই শিবব্রত দাস, মানিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা মোঃ আল আমিন। এছাড়াও গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা পাহাড়ি অঞ্চলের সামাজিক ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক দুর্ঘটনা, অবৈধ টাকা ও বালু উত্তোলন, পাহাড় কাটা, কাঠ পাচার, বাজার ব্যবস্থাপনা, মাদক ও চোরাচালান, খুন-অপহরণ, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাস নির্মূল ও শিক্ষা বিস্তারের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে লেঃ কর্নেল ইসমাইল সামস আজিজি বলেন, পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। আমরা চাই একসঙ্গে কাজ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তুলতে।

সভাটি স্থানীয় পর্যায়ে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।