শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানা

১১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুনসহ ঊনিশ টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের ব্যাগ বা বস্তার ব্যাবহার নিশ্চিতের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার (২১এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌর সদরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময়, পণ্যে পাট জাত মোড়ক বাধ্যতামুলক ব্যাবহার আইন ২০১০(১৪) ধারা মোতাবেক মামুন স্টোর, মেসার্স হাসান স্টোর, সফিক স্টোর, সোহাগ খাদ্য ভান্ডার, রব মেজর অটো রাইচ মিল কে ১হাজার করে এবং মেসার্স তানিয়া স্টোর কে ৫শত টাকা সহ মোট ৫হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছেন না জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, পলিথিনের ব্যাবহার পরিহার করে স্বাস্থ্য সম্মত পঁচনশীল পাটজাত মোকড় ব্যবহার করতে সকল ব্যাবসায়ীর প্রতি আহ্বান জানান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল চন্দ্র দাস ও বাজার পরিচালানা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।