শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রুমায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

১৩৮

॥ মংহাইথুই মারমা,রুমা ॥

বান্দরবানে রুমা উপজেলার সদর ইউনিয়নের পূর্ণবাসন পাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে স্থানীয় যুব সমাজ।

শনিবার (৬ডিসেম্বর) বিকালে ক্ষতিগ্রস্তদের হাতে এ নগদ অর্থ তুলে দেন। ক্ষতিগ্রস্ত ক্যসিংমং মার্মা বলেন, আমার সারা জীবনের যা অর্জন, সহায় সম্বল সব পুরে শেষ,এখন স্ত্রী-সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করা ছাড়া উপায় নাই। সরকারী ভাবে কোন সাহায্য সহযোগিতা পাইনি এখনো। তাই আজকে আমাদের প্রচার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ রুমা শাখায় অংচোওয়াং ও তার সহকর্মীদের অক্লান্ত পরিশ্রমে রুমা এলাকার আর্থিক সহযোগিতায় যারা সাহায্য করলেন আমরা খুবই খুশি।

অগ্নিকান্ডে ভূক্তভোগি জানান,২৯ নভেম্বর রোববার সকালে বাড়ির বড়জন কাজে যাওয়াতে ছোট মেয়ে রান্না শেষে চুলো পানি দিয়ে বাড়ির বাইরে যাওয়াতে বাড়ি চুলা থেকে অগ্নিকান্ডের পুরো বাড়ি আগুনে পুড়ে যায়। যা ২০০হাড়ি ধান,সোলার ২টি, হাড়ি-পাতিল,কম্বল,পরিধান জামা-কাপড় সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। শুধু গায়ে পরিধান কাপড় ছাড়া কিছুই আর মেলেনি।

স্থানীয় যুব সমাজ জানান, রুমা বাজার ব্যবসায়ী দোকানদার, থানা পাড়াবাসী ও বাড়ি বাড়ি গিয়ে অর্থ উত্তোলনে মধ্যদিয়ে অগ্নিকান্ডে ভূক্তভোগি ক্যসিংমং মার্মা পরিবারের হাতে নগদ চৌদ্দ হাজার আটশত টাকা অর্থ পৌছে দিতে পেরেছি।