শিরোনাম
কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণকাপ্তাই দারুস সালাম নূরানী মাদ্রাসা ধীরে ধীরে ঝুঁকিতে পড়ছে

বৈসাবী উৎসব উপলক্ষে আলীকদম ৫৭ বিজিবি কর্তৃক আর্থিক অনুদান প্রদান

১১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
বর্ডার গার্ড বাংলাদেশ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক ১২-১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত বাংলা নববর্ষ ও নৃ-
গোষ্ঠীদের প্রধান উৎসব “বৈসাবী উদযাপন” উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধীনস্থ মদক বিওপির দায়িত্বপূর্ণ বড় মদক পাড়া, পাইমং পাড়া, ঊষামং পাড়া, পুসাতং পাড়া এবং বুলুপাড়া ও পানঝিরি বিওপির বিভিন্ন পাড়ায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী জনসাধারণের ‘বৈসাবী উৎসব’ উপলক্ষে অনুদান ও নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

৫৭ বিজিবি জানায়, সার্বক্ষনিকভাবে দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত পার্বত্য এলাকার জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য সর্বদা সাহায্য সহযোগীতা করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে পার্বত্য এলাকায় বসবাসরত বিজিবি এবং পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ওনউন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদীর দিক-নির্দেশনায় মদক বিওপি কমান্ডার ক্যাপ্টেন জেড. এস. নাহিয়ান এবং বুলুপাড়া বিওপির ক্যাপ্টেন আল-শাহরিয়ার সিয়াম এর নেতৃত্বে আর্থিক অনুদান এবং বিজিবি টহলদল উপস্থিতিতে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা হয়। এ সময় স্থানীয় কারবারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে ‘বৈসাবী উৎসব’ উদযাপিত হচ্ছে। ভবিষ্যতে বিজিবি এ সকল মানবিক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।