শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

১৮

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বৈসু, সাংগ্রাই, বিঝু (সমষ্টিগতভাবে ‘বৈসাবি’) ও বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল, ২০২৫) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০৩ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এসপিপি, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, এবং পুলিশ সুপারের প্রতিনিধি সহ সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের অংশগ্রহণে আয়োজিত এ র‌্যালির শুরুতে পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংহ্লামং চৌধুরীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ। র‌্যালিতে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশুসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। রঙিন সাজে সজ্জিত র‌্যালিটি খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।পরে টাউন হল প্রাঙ্গণে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গরয়া নৃত্যসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। এ আয়োজন যেন পাহাড়ি-বাঙালি মিলনের এক উৎসবমুখর আবহ তৈরি করে।