শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

বান্দরবানের আলীকদমে কারিতাসের উদ্যোগে ভূট্রার বীজ বিতরণ

১৪

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে বেসরকারি সংস্থার কারিতাস, সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই) থেকে পরীক্ষামূলক ভাবে ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে বীজ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বেসরকারি সংস্থার কারিতাস,সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণার ইনস্টিটিউট থেকে পরীক্ষামূলক ভাবে বিএইচএম-১৭-১৩ কেজি ও বারি সুইট কর্ণ-১-১০ কেজি ভুট্টা চাষের প্রদশর্নী প্লট স্থাপন করার জন্য ৩৫ জন কৃষক এর মাঝে বিনা মূল্যে এসব বীজ বিতরণ করা হয়।

এতে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন অত্র উপজেলা মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং কারিগরি কৌশল পরামর্শ সহায়তার হিসেবে গবেষণা সহকারী ক্যথোয়াইপ্রু মারমা এবং মাঠ সহায়কগণ উপস্থিত ছিলেন।

তুলনামূলক রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈবসারের পরিমাণ বাড়িয়ে ভুট্টা চাষাবাদে পতিত জায়গা ব্যবহার হবে এবং বছরে তিন ফসলি উদপাদন করা যাবে। ভুট্টার চাষ বৃদ্ধি করা হলে অত্র উপজেলার কৃষকরা পরিবেশের জন্য জলবায়ু পরিবর্তনের সহনশীল চাষের আওতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।