শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

খাগড়াছড়ির দীঘিনালায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭মার্চ) বিকালে ঈদুলফিতরকে সামনে রেখে প্রশাসনের পূর্ব নির্ধারিত ভ্রাম্যমান আদালত পরিচালনা কওে এ জরিমানা করা হয়।

দীঘিনালা উপজেলায় পরিচিত চট্টগ্রামের দ্বিতীয় চাক্তাইখ্যাত পাইকারী মালামাল বেঁচাকেনায় সবচেয়ে বড় বাজার বোয়ালখালী নতুন বাজার। ভ্রাম্যমান আদালত বাজার পরিদর্শন করতে গিয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ঐ প্রতিষ্ঠান দুটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন সুত্র জানায়, মেসার্স আল মাদিনা স্টোর ও মেসার্স আপ্যায়ন স্টোর এর অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ তাদেও অর্থদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা ফায়ার সার্ভিস সেন্টশন অফিসার পঙ্কজ বড়ুয়া, দীঘিনালা থানা বাজার ও বোয়ালখালী বাজার চৌধুরী জেসমিন চাকমা, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমূখ।