শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

১৫

॥ লক্ষ্মীছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়। দিনব্যাপী আরও নানা কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীছড়ি উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়।

শুরুতে ভোরে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি, বিএনপি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এবং লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ হোসেন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অতিথিরা কুচকাওয়াজ সহ সালাম গ্রহণ করেন।