শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির রামগড়ে ৩০ লিটার চোলাইমদ সহ ব্যবসায়ী গ্রেফতার

১২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ অরবিন্দ চন্দ্র দাস রাজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) সকালে রামগড় পৌরসভার বাজার এলাকায় ৩০ লিটার চোলাইমদ সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অরবিন্দ চন্দ্র দাস রাজিব রামগড় পৌরসভার জগন্নাথপাড়া এলাকার মাখন লাল দাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) মোহাম্মদ আনিস উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পৌরসভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সোনালী মার্কেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৩০ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।