শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা

॥ মোঃ মাসুদ রানা,রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির ব্যবস্থাপনা মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫মার্চ) দুপুরে ব্যাটালিয়ন সদরে জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলাম এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় রামগড় উপজেলার তথা জোনের আওতাধীন এলাকার আইনশৃংখলা, সম্প্রীতি রক্ষা ও সহাবস্থান নিশ্চিত করা, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনের চাদাবাজি বন্ধে করনীয় বিষয়ে মতামত তুলে ধরেন। নবাগত জোন কমান্ডার এলাকার আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি এবং সম্প্রীতি রক্ষায় সকল সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান।

এসময় উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, এডি রাজু আহমেদ, রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন, উপজেলা বিএনপির সমন্বয়কারী হাফেজ আহমদ ভূঁইয়া, সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, জামায়াতে ইসলামি রামগড় উপজেলা সভাপতি ফয়জুর রহমান, বিজিবির পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রামগড় রেঞ্জ কর্মকর্তা, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে উপস্থিত ব্যক্তিবর্গ নবাগত জোন কমান্ডার লে: কর্ণেল মোঃ আহসান উল ইসলামকে স্বাগত জানান।