শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানের লামায় ঋনের চাপে বীর মুক্তিযোদ্ধার সন্তানের আত্মহত্যা

১০

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় একটি বেসরকারি সংস্থার ঋণের টাকার চাপে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবক ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। ২৪ মার্চ (সোমবার) রাতের কোম এক সময় উপজেলার লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর ছেলে।

নিহতের বড় ভাই আজগর আলী জানান, সোমবার সকালে আমরা কাজে যাওয়ার সময় আমার ছোট ভাইকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে গ্রামের কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙে ভিতরে ডুকে দেখায় ভাই আত্মহত্যা করেছে।

তিনি আরো বলেন, গত প্রায় ১৫ দিন ধরে শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিও’র ম্যানেজার তাদের ঋনের টাকা পরিশোধের জন্য ভাইকে নানাভাবে চাপ প্রয়োগ করে আসছিলো। গতকালকেও ঋনের কিস্তি পরিশোধ করার কথা ছিলো। এছাড়া আমার ভাইয়ের সাথে কারো কোন বিরোধ ছিল না।

লামা থানা অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।