শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

মানিকছড়িতে পিতা কতৃর্ক জমজ শিশু ধর্ষণ, ধর্ষক আটক

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলাধীন গুচ্ছগ্রাম এলাকার মোঃ নুর আলম ওরফে আলম (৪৯) কর্তৃক জমজ মাতৃহীন দুই শিশু কন্যা ধর্ষণের স্বীকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল (৫ ডিসেম্বর) রাতে ধর্ষিতাদের নানী বাদি হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ ধর্ষককে আটক করেছে বলে থানা সুত্র জানিয়েছে ।

জানা যায়, গত শুক্রবার (৪ ডিসেম্বর) রাতেও লম্পট পিতা কতৃর্ক মা হারা জমজ দুই বোন ধষর্ণের শিকার হয়েছে। ফলে ঘটনাটি ধর্ষিত দুই বোন নানী মোছাঃ ফাতেমা আক্তার (৫৫)কে জানালে বিষয়টি জানাজানি হয়। জানাজানির এক পর্যায়ে বিষয়টি নিয়ে থানায় আসেন ধর্ষিতাদের নানী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

অফিসার ইনচার্জ ঘটনার সসম্পর্কে নানাী ও সমাজপতিদের কাছ থেকে শুনে পুলিশ পাঠিয়ে ধর্ষক মোঃ নুর আলম ওরপে আলমকে আটক করে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষিতার নানী বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, পিতা কর্তৃক জমজ শিশু কন্যা ধর্ষণের ঘটনাটি অত্যান্ত ঘৃনিত কাজ। ধর্ষিত শিশুদের স্বীকারোক্তি ও বাদীর অভিযোগ মোতাবেক ধর্ষক আলমকে আটক করে ৬ ডিসেম্বর সকালে আসামীকে আদালতে এবং শিশু দুইটিকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।