শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বান্দরবানের নাইক্ষ্যছড়িতে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে বাংলাদেশীসহ আহত ২

১৭

॥ বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে জাহাঙ্গীর আলম (১৯) নামে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে। শুক্রবার (২১মার্চ) রাত নয়টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে।

আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। ও অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে মোঃ হোসাইন (২৭) তবে সে রোহিঙ্গা বলে জানা গেছে। আহত বাংলাদেশি জাহাঙ্গীর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন সীমান্তের ওপারে পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে তাদেরকে লক্ষ্য করে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নুর হোসেনও। তবে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম এন্ড অপস্) বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কোন কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।