শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যে লক্ষ্য নিয়ে কাজ করছে তা সকলের কল্যাণের জন্য

৫৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম উনয়ন বোর্ড এর চেয়ারম্যন মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি বলেছেন, উন্নয়ন বোর্ড যে লক্ষ্য নিয়ে কাজ করছে তা এখানকার সকলের কল্যাণের জন্য। পিলো পাসিং ভালো কাজ যদি সেটির দায়ত্ব ভালোভাবে পালন করা হয়। রবিবার (১৬মার্চ) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্ত, সম্মাননা প্রদান, বিদায়ী সংবর্ধনা ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুর রশিদ বুলবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্ম সচিব), সুমন বড়ুয়া (উপসচিব) সদস্য পরিকল্পনা, জসীম উদ্দিন (উপসচিব) সদস্য অর্থ, সুজন চৌধুরী (উপসচিব) সদস্য প্রশাসন, মোঃ জাহিদ ইকবাল (উপসচিব) সদস্য বাস্তবায়ন প্রমুখ। সভার শুরুতে ধর্মীয় আচার অনুষ্ঠানের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন জুয়েল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

প্রধান অতিথি আরো বলেন, পরিষদের অধীন আজ যারা পুরস্কৃত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। পরিষদ নেতৃবৃন্দের দাবির বিষয়ে তিনি বলেন, আবাসন সমস্যা সরকারের প্রত্যেক প্রতিষ্ঠানেই রয়েছে। তাই অনেকে চাইলেও পরিবার নিয়ে থাকতে পারেন না। সরকারের আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে সেখানে পেনশন দেওয়া হয় না তবে গ্রাচ্যুাইটি পায়। যদি পদ সৃষ্টি না থাকে তাহলে পদোন্নতির জন্য ব্যবস্থা থাকে না। সামরিক বাহিনীতেও অনেকে পদোন্নতি পান না, তার আগেই অবসরে চলে যান কারণ সেখানেও দায়িত্ব পালনে কিছু নিয়ম রয়েছে। আপনারাও দক্ষতার সাথে দায়িত্ব পালন করুন, সমস্যা দুর করার চেষ্ঠা আমার থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভাইস চেয়ারম্যান বলেন, আমি অভিভুত যে, প্রাক্তনদের মূল্যায়ন করা হচ্ছে, আমাদেরও সম্মানীত করেছেন। কর্মচারী কল্যাণ পরিষদের যৌক্তিক দাবির প্রতি সম্মান দেখানো উচিৎ। সেকশন কর্মকর্তাদের ৭২ঘন্টার বেশী সময় ফাইল ধরে রাখার কোন সুযোগ নেই। তাই আমি পিলো পাসিংকে খুব ভালোবাসি যাতে দায়িত্ব দ্রুত হস্তান্তর করা যায়। সততা ও জবাব দিহিতার জন্য সরকার আইন করেছে তথ্য না দিলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা সহ অর্থদন্ড রয়েছে।

এর আগে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বোর্ড এর কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরর ছেলেমেয়েদের বার্ষিক শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রনোদনা, সম্মাননা প্রদান ও বিদায় সংবর্ধানা দেওয়া হয়েছে। এছাড়া বার্ষিক খেলাধুলায় অংশগ্রহনকারীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। সভা শুরুতেই ধর্মীয় অংশ কোরান তেলওয়া, ত্রিপিটক ও গীতাপাঠ করা হয়।