শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

বাঘাইছড়ির সাজেকে ক্ষতিগ্রস্ত লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে বিজিবি

১৩

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় ৪৩ টি লুসাই ও ত্রিপুরা পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন বিজিবি বাঘাইহাট ৫৪ ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে। বিজিবি ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ প্রদান সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২ ঘটিকায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুরা কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন, সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।

উলেখ্য গত ২৪ ফেব্রুয়ারী সাজেকে ভয়াবহ আগুনে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের বসত ঘর পুড়ে যায়।