শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

থানচিত শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়াতে হবে ১৫মার্চ

১২

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
পাহাড়ে শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন এ শিশুদের চোখের রাতকানা রোগসহ বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করে এবং সুস্থভাবে বেড়ে ওঠার সক্ষমতা বাড়ায়। আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে বান্দরবানের থানচিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ সভাপতিত্বে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্যমতে, আগামী ১৫ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্র থেকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। থানচিতে ৪টি ইউনিয়নের এবারে উপজেলা সর্বমোট ৪ হাজার ২শত ৭৭ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যা ৬-১১ মাসে শিশু ৬শত ২৬ জন ও ১২-৫৯ মাসে শিশু ৩ হাজার ৬শত ৫১ জন। চলতি মাসের ১৫ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস শিশুদের খাওয়ানো হবে।

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ বলেছেন– গত দুই থেকে চার মাসের মধ্যে যেসব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে বা যাদের শরীরে জ্বর রয়েছে, তারা এবারের ক্যাম্পেইন থেকে বাদ পড়বে। তবে ক্যাম্পেইনে বাদ পড়া শিশু পরবর্তী চার দিনের মধ্যে ক্যাপসুল গ্রহণের সুযোগ পাবে।